সব
facebook raytahost.com
সাজেকে রাষ্ট্রপতির সফর বাতিল | Protidiner Khagrachari

সাজেকে রাষ্ট্রপতির সফর বাতিল

সাজেকে রাষ্ট্রপতির সফর বাতিল

ডেস্ক রিপাের্ট:: রাঙামাটির সাজেকে রাষ্ট্রপতির তিনদিনের জন্য অবকাশযাপনে সফর স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার (১২ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী ২০-২৩ ডিসেম্বর রাঙামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘এইমাত্র মহামান্য রাষ্ট্রপতি সাজেক সফরের স্থগিত করার চিঠি হাতে পেয়েছি। এর আগে রাষ্ট্রপতি আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকে অবস্থান করার কথা ছিল। রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ১৮ তারিখ থেকেই সব রিসোর্ট ও কটেজগুলোতে পর্যটকদের অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

এর আগে রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে নিরাপত্তার স্বার্থে আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতি।

আপনার মতামত লিখুন :

পূর্না চাকমাকে বাঁচাতে এগিয়ে আসুন

পূর্না চাকমাকে বাঁচাতে এগিয়ে আসুন

খাগড়াছড়িসহ ৩০ জেলায় হবে মেডিকেল কলেজ

খাগড়াছড়িসহ ৩০ জেলায় হবে মেডিকেল কলেজ

পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান: ভবিষ্যত ভাবনাই হোক আগে

পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান: ভবিষ্যত ভাবনাই হোক আগে

৪০ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়

৪০ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com