সব
facebook raytahost.com
দুর্নীতি হ্রাস করতে হলে সচেতন হতে হবে | Protidiner Khagrachari

দুর্নীতি হ্রাস করতে হলে সচেতন হতে হবে

দুর্নীতি হ্রাস করতে হলে সচেতন হতে হবে

স্টাফ রিপোর্টার,খাগড়াছ‌ড়ি:: খাগড়াছ‌ড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ব‌লে‌ছেন , দুর্নীতি হচ্ছে ডায়াবেটিস রোগীর মত। যত বেশি কন্ট্রোল করতে পারবে, ততই প্রতিরোধের ক্ষমতা বাড়বে। শনিবার (৯ডিসেম্বর) সকালে জেলার টাউন হল মিলনায়ত‌নে অনু‌ষ্ঠিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসসের আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

এর আ‌গে টাউন হল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগী‌ত প‌রি‌বেস‌নের পর মানববন্ধন শেষে উপ‌স্থিত সক‌লে আ‌লোচনা সভায় অংশ গ্রহন করেন। এ‌তে দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা শাখা’র সভাপতি সুদর্শন দত্ত এর সভাপতিত্বে অন‌্যান‌্যদের ম‌ধ্যে বিশেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন খাগড়াছ‌ড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর,পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম,রাঙ্গামাটি দুদক কার্যালয়ের সহকারি পরিচালক আহমদ ফরহাদ হোসেন প্রমূখ।

দুর্নীতি প্রতি‌রো‌ধে করণীয় বি‌ভিন্ন দিক তু‌লে ধ‌রে জেলা প্রশাসক আ‌রো ব‌লেন, দুর্নীতি হ্রাস করতে হলে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। আমরা নিজেরা দুর্নীতি করবোনা,অন্যকেও দুর্নীতি করার সুযোগ দিবে না। সচেতনতার মাধ্যমে আমাদেরকে দুর্নীতি নির্মূল করতে হবে। আমরা সক‌লে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হ‌লে দুর্নীতি কমানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ জসীম উদ্দিন,পাসপোর্ট কর্মকর্তা আবদুল মোক্তালেব সরকার,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পদস্থ‌্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com