ডেস্ক রিপোর্ট:: ইসরায়েলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক জানান, গাজা উপত্যকার ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।
যুদ্ধবিরতি শেষে আবারও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এখন তারা গাজার দক্ষিণাঞ্চলে অনবরত বোমা ফেলছে। যুদ্ধের শুরুতে উত্তরাঞ্চলে হামলা চালিয়েছিল ইসরায়েলিরা। ওই সময় সাধারণ মানুষকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
তারা বলেছিল, গাজার দক্ষিণাঞ্চলে চলে গেলে নিরাপদ থাকা যাবে। তবে এখন এই দক্ষিণাঞ্চলেই হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানি হচ্ছে।
বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। খান ইউনিসের বাসিন্দারা জানান, প্রায় দুই মাস আগে যুদ্ধ শুরুর পর শনিবার এখানে সবচেয়ে বেশি বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী। সূত্র: আলজাজিরা।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন