খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার:: বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে উদযাপন করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল থেকে প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করে। সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে। পরে বিকেলে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন শেষে সংগঠনের নেতাকর্মীরা নানা রঙের ব্যানার,ফ্যাস্টুন নিয়ে বর্ণাঢ্য র্যালীতে অংশ নেয়। নেতাকর্মীদের সরব উপস্থিতিতে র্যালীটি জেলা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে খাগড়াছড়ির পৌর টাউন হলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর এর সভাপতিত্বে সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক একরাম হোসেন রানা’র স্বাগত বক্তব্য মধ্য দিয়ে এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম-সম্পাদক এড. আ: মালেক মিন্টু,অনিমেষ চাকমা রিঙ্কু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ অসংখ্য নেতাকর্মীরা এতে অংশ নেন। এতে বক্তারা বলেন, সরকার দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে। দেশের সাধারন মানুষের চাহিদা পুরণ করে বাংলাদেশকে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার কাজ করছে। প্রতিটি সেক্টরে যেন সমভাবে উন্নয়ন সাধিত হয় সে বিষয়টি নজরে রেখেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বক্তারা আরো বলেন, পাহাড় ও সমতল একই ভাবে বৈষম্যহীন ভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় সে লক্ষ নিয়ে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। এছাড়া আগামী দিনে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানানো হয় এতে। এ সময় নেতৃবৃন্দরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন।
২৬
স্টাফ রিপোর্টার::বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে উদযাপন করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল থেকে প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করে। সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে।
পরে বিকেলে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন শেষে সংগঠনের নেতাকর্মীরা নানা রঙের ব্যানার,ফ্যাস্টুন নিয়ে বর্ণাঢ্য র্যালীতে অংশ নেয়। নেতাকর্মীদের সরব উপস্থিতিতে র্যালীটি জেলা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে খাগড়াছড়ির পৌর টাউন হলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর এর সভাপতিত্বে সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক একরাম হোসেন রানা’র স্বাগত বক্তব্য মধ্য দিয়ে এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম-সম্পাদক এড. আ: মালেক মিন্টু,অনিমেষ চাকমা রিঙ্কু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ অসংখ্য নেতাকর্মীরা এতে অংশ নেন।
এতে বক্তারা বলেন, সরকার দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে। দেশের সাধারন মানুষের চাহিদা পুরণ করে বাংলাদেশকে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার কাজ করছে। প্রতিটি সেক্টরে যেন সমভাবে উন্নয়ন সাধিত হয় সে বিষয়টি নজরে রেখেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এতে বক্তারা আরো বলেন, পাহাড় ও সমতল একই ভাবে বৈষম্যহীন ভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় সে লক্ষ নিয়ে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। এছাড়া আগামী দিনে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানানো হয় এতে। এ সময় নেতৃবৃন্দরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন।