সব
facebook raytahost.com
দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান | Protidiner Khagrachari

দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান

দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান

গুইমারায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল।

প্রেস বিজ্ঞপ্তি:: গুইমারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫:১৫ মিনিটে সংগঠনের উপজেলা কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর তথ্য মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন গুইমারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মইন উদ্দিন, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো: জুবায়ের, বাজার পশ্চিম ইউনিট সভাপতি আমিনুল ইসলাম, পূর্ব ইউনিট সভাপতি মো: দ্বীন ইসলাম প্রমুখ।

ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের সাহসী ও সত্যনিষ্ঠ লেখনী সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে সহায়ক।

বক্তারা আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় দেশ ও জাতির স্বার্থ রক্ষায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুল আলী ও পার্বত্য প্রেস ক্লাবের সভাপতি সাইফুর রহমান। এতে গুইমারা প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক মো: দুলাল আহাম্মদ,সাংবাদিক নেতা আবুল হোসেন রিপন,সাংবাদিক আনোয়ার হোসেন,বেলাল হোসেন,মহি উদ্দিন,দিদার,আ: রহিম,শাহীন আলমসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com