সব
facebook raytahost.com
বিএনপির প্রার্থীর বিপুল ভোটে বিজয়ী | Protidiner Khagrachari

বিএনপির প্রার্থীর বিপুল ভোটে বিজয়ী

বিএনপির প্রার্থীর বিপুল ভোটে বিজয়ী

স্টাফ রিপোর্টার:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপি ধানের শীষ প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়া বেসরকারিভাবে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী ২০২৬) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা ৩০ পর্যন্ত চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হয়।

বিকেল থেকে ভোট গণনা শুরু হয়ে রাতেই জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয়ে কন্ট্রোল রুমে এ আসনের মোট ২০৪টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষ হয়।

বিএনপির প্রার্থী বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা ঘোড়া প্রতীকে পেয়েছে ৬৮ হাজার ৩১৫ ভোট।

এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এড, মোঃ এয়াকুব আলী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৫৮৫ এবং স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান পেয়েছেন ৪৭ হাজার ৯১০। রিটার্নিং অফিসারের ঘোষিত ফলাফলে বিষয়টি নিশ্চিত করেন।

২৯৮নং খাগড়াছড়ি আসনে ৯ উপজেলায় ২০৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। খাগড়াছড়ি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

পাহাড়ি এই জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১৪৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২শ ৬ জন ও নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ ভোটসহ এবার নতুন ভোটার প্রায় ২৭ হাজারের বেশি।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com