বিজিবির অভিযানে বিপুল অবৈধ সেগুন কাঠ উদ্ধার


বার্তা বিভাগ প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ /
বিজিবির অভিযানে বিপুল অবৈধ সেগুন কাঠ উদ্ধার

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৩১ মে ২০২৬) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

অভিযানে প্রায় ৭৪৯ পিস অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১৬ হাজার ৩২৯ টাকা। উদ্ধারকৃত কাঠের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে খাগড়াছড়ি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ রবিউল ইসলাম বলেন, দেশের বনজ সম্পদ রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।