সব
facebook raytahost.com
প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী | Protidiner Khagrachari

প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

ডেস্ক রিপোর্ট:: বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। বুধবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেন রাষ্ট্রপতি।

আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণের কথা রয়েছে। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসর নেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন প্রধান বিচারপতি। সাধারণত আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিযুক্ত হলেও কখনো কখনো ভাঙা হয় জ্যেষ্ঠতা।

সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়, আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে মেয়াদের ভিত্তিতে জ্যেষ্ঠতম বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদানের সুপারিশ করা হয়েছে। বর্তমানে আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম। এরপর ছিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়।

২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেছেন।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

বিএনপির নেতৃত্বাধীন সরকারে মন্ত্রণালয় বন্টন

বিএনপির নেতৃত্বাধীন সরকারে মন্ত্রণালয় বন্টন

২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিলেন শপথ

২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিলেন শপথ

পবিত্র মাহে রমজানে সেহেরি ও ইফতার সময় সূচি

পবিত্র মাহে রমজানে সেহেরি ও ইফতার সময় সূচি

এক সাদা শাড়ির নীরব বিপ্লব

এক সাদা শাড়ির নীরব বিপ্লব

জামায়াতের জোটে এলডিপি ও এনসিপি

জামায়াতের জোটে এলডিপি ও এনসিপি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com