ইউপিডিএফ গণতান্ত্রিক লংগদু উপজেলা কমিটি গঠন


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ /
ইউপিডিএফ গণতান্ত্রিক লংগদু উপজেলা কমিটি গঠন

রিপেল সভাপতি, জ্ঞান জ্যোতি সম্পাদক।

স্টাফ রিপোর্টার:: ইউপিডিএফ গণতান্ত্রিক লংগদু উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে রিপেল চাকমাকে সভাপতি, জ্ঞান জ্যোতি চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুবর্ণ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

রবিবার (২৪ মে ২০২৬) সকাল ৯টায় ইউপিডিএফ গণতান্ত্রিক লংগদু উপজেলা কার্যালয়ে এক সভার মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) লংগদু উপজেলা কমিটি গঠন করে।

পরে অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইউপিডিএফ গণতান্ত্রিক-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা। এসময় উপস্থিত ছিলেন, ইউপিডিএফ গণতান্ত্রিক-এর সদস্য সবিনয় চাকমা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বিজয় চাকমা।

বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সে সাথে নবগঠিত কমিটির নেতৃত্বে লংগদু উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।