সব
facebook raytahost.com
খাগড়াছড়িতে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার | Protidiner Khagrachari

খাগড়াছড়িতে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

খাগড়াছড়িতে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি জেলা শহরের মধুপুর বাজারের দক্ষিণ পাশে একটি নির্মাণাধীন দোকানঘরের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে স্থানীয় এক ব্যক্তি দোকানঘরের ভেতরে ঘাসের মধ্যে সন্দেহজনক একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে তিনি দেখতে পান সেটি একটি গ্রেনেডের মতো দেখতে। পরে তিনি বিষয়টি খাগড়াছড়ি সদর থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গ্রেনেডটি পুলিশের ব্যবহৃত টিয়ার গ্যাস গ্রেনেড হতে পারে। তবে এ ধরনের গ্রেনেড খাগড়াছড়ি জেলার পুলিশ ব্যবহার করে না।
তিনি আরও জানান, গ্রেনেডটি বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং গ্রেনেডটি কোথা থেকে সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের মধ্যে এই ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন :

খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

শিক্ষার্থী ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

শিক্ষার্থী ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

অবৈধ বিপুল কাঠ জব্দ: তৎপরতা রোধে কঠোর বার্তা

অবৈধ বিপুল কাঠ জব্দ: তৎপরতা রোধে কঠোর বার্তা

অসহায় পরিবারকে ৫৪ বিজিবি’র ঢেউটিন ও অর্থ বিতরণ

অসহায় পরিবারকে ৫৪ বিজিবি’র ঢেউটিন ও অর্থ বিতরণ

মানবতার কল্যাণে হতদরিদ্রদের পাশে সিন্দুকছড়ি জোন

মানবতার কল্যাণে হতদরিদ্রদের পাশে সিন্দুকছড়ি জোন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com