সব
facebook raytahost.com
ছড়ার পানিতে পড়ে বৃদ্ধা নিখোঁজ | Protidiner Khagrachari

ছড়ার পানিতে পড়ে বৃদ্ধা নিখোঁজ

ছড়ার পানিতে পড়ে বৃদ্ধা নিখোঁজ

মো: সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালা মাইনী নদীতে পতিত শাখা কবাখালী ছড়ায় পড়ে শুক্রচার্য চাকমা( ৯২) নামে এক বৃদ্ধা নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা ধারণা করছেন, ছড়ায় পড়ে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যাক্তি উপজেলার কবাখালী ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের নালকাটা জাম্বুরা পাড়ার বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য অমিয় বিকাশ চাকমা বলেন, ‘গত ৪ আগস্ট (সোমবার) বিকেলে শুক্রচার্য চাকমা ঘর থেকে বের হয়ে যান। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরদিন সকালে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কবাখালী ছড়ার ধারে তার পরিহিত গামছা পাওয়া যায়।’ পরিবার ও এলাকাবাসী স্থানীয়ভাবে খোঁজাখুঁজি চালানোর পর বিষয়টি ইউনিয়ন পরিষদ ও প্রশাসনকে জানান।

কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান বলেন, ‘বৃদ্ধা নিখোঁজ হওয়ার পর আমরা স্থানীয়দের নিয়ে ছড়ায় তল্লাশি শুরু করি। পরে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’

দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, ‘নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর আমাদেরকে বিষয়টি জানানো হয়। এরপর আমরা ছড়ায় উদ্ধার তৎপরতা শুরু করেছি। তবে ডুবুরি না থাকায় কাজটি সীমিত পরিসরে করতে হচ্ছে।’ তিনি আরও জানান, ‘আমাদের টিম ছড়ার পানিতে তল্লাশি চালাচ্ছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।’

এদিকে, নিখোঁজ বৃদ্ধার সন্ধানে পুলিশের একটি দলও মাঠে রয়েছে বলে জানিয়েছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। তিনি বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশের একটি দলও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নিখোঁজ ব্যক্তির খোঁজে কাজ করছে।’

আপনার মতামত লিখুন :

পূর্না চাকমাকে বাঁচাতে এগিয়ে আসুন

পূর্না চাকমাকে বাঁচাতে এগিয়ে আসুন

খাগড়াছড়িসহ ৩০ জেলায় হবে মেডিকেল কলেজ

খাগড়াছড়িসহ ৩০ জেলায় হবে মেডিকেল কলেজ

পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান: ভবিষ্যত ভাবনাই হোক আগে

পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান: ভবিষ্যত ভাবনাই হোক আগে

৪০ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়

৪০ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com