সব
facebook raytahost.com
রামগড় বিএনপির সভাপতি ইব্রাহিম আর নেই | Protidiner Khagrachari

রামগড় বিএনপির সভাপতি ইব্রাহিম আর নেই

রামগড় বিএনপির সভাপতি ইব্রাহিম আর নেই

আল-মামুন:: খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো: ইব্রাহিম খলিল সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৫০ বছর। মঙ্গলবার (০৬ মে ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চট্টগ্রাম- ঢাকা মহাসড়কের আকবরশাহ রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

জানা যায়, তিনি চট্টগ্রাম শহর থেকে ডিসি পার্কে যাওয়ার পথে তাদের প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। এসময় তার স্ত্রী ও সন্তান সাথে ছিল। তবে তারা সামান্য আহত হয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

মরহুম ইব্রাহিম খলিল এর মৃত্যুকে শোক প্রকাশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি,সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছারসহ জেলা উপজেলার বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। খলিল এর মৃত্যুকে শোকের ছায়া নেমে এসেছে জেলাজুড়ে।

আগামীকাল বুধবার বাদ জোহর (দুপুর ২টা) রামগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা’র নামাজ অনুষ্ঠিত হবে বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন :

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

সিআইডি প্রধান হলেন রামগড়ের মোসলেহ উদ্দিন আহমদ

সিআইডি প্রধান হলেন রামগড়ের মোসলেহ উদ্দিন আহমদ

রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ

রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ

জ্বালানি তেলের দোকানে উপচে পড়া ভিড়

জ্বালানি তেলের দোকানে উপচে পড়া ভিড়

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com