সব
facebook raytahost.com
ইউপিডিএফ এর আস্তানায় বিশেষ অভিযানে নিহত এক | Protidiner Khagrachari

ইউপিডিএফ এর আস্তানায় বিশেষ অভিযানে নিহত এক

ইউপিডিএফ এর আস্তানায় বিশেষ অভিযানে নিহত এক

সংবাদ বিজ্ঞপ্তি:: রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান পেয়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। বৃহস্পতিবার (০২ জানুয়ারি ২০২৫) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার পেরাছড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।

এসময় ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান পেয়ে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এতে সেনাবাহিনীর সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে ইউপিডিএফ (মূল) এর একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ সময় বেশ কিছু সংখ্যক সন্ত্রাসী আহত অবস্থায় গহীন জঙ্গলে পালিয়ে যায়।

পরবর্তীতে, উক্ত স্থানে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ব্যবহৃত ০১ টি এ্যাসল্ট রাইফেল (এম-১৬), ০২ রাউন্ড এমজি/স্নাইপার এ্যমোনিশন, ৯০ রাউন্ড রাইফেল এ্যমোনিশন, ০১ টি ওয়াকি-টকি সেট ও ১২ টি মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সন্ধানে সেনা অভিযান চলমান রয়েছে বলে সূত্র জানায়।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com