স্টাফ রিপোর্টার:: রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাতে শহরের কালিন্দিপুর এলাকায় নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন।
চিংকিউ রোয়াজা রাঙামাটি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পার্বত্য অঞ্চলের হেডম্যান অ্যাসোসিয়েশনেরও একজন নেতা।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সাম্প্রতিক সময়ে এলাকায় তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে জেলায় বিশেষ অভিযান চলছে। চিংকিউ রোয়াজার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
স্টাফ রিপোর্টার 


















