চট্টগ্রাম রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস উদযাপন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; shaking: 0.22188151; multi-frame: 1; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

২

স্টাফ রিপোর্টার:: করবাে সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলা‌দেশ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমেন চাকমা। উপজেলা সমবায় কর্মকর্তা থৈইউপ্রু মগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা কৃষি কর্মকর্তা মো: সাহাব উদ্দিন, জামায়াতের আমির আবদুল জলিল, ফায়ার সার্ভিস কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, সমবায় হলো একতাই শক্তি, একতাই উন্নয়ন। ক্ষুদ্র পুঁজি একত্রিত করে বড় উদ্যোগ নেওয়া সম্ভব। গ্রামের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে সমবায়। মাটিরাঙ্গায় কৃষি, ব্যবসা ও পরিবহন খাতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এবার সফল সমবায়ী হিসেবে ঘোষণা করা হয় মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর সভাপতি শাহ জালাল কাজল ও মাটিরাঙ্গা আদর্শ ট্রাক ও মিনিট্রাক চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: সেলিমকে।

এছাড়া তিনটি সমবায় সমিতিকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়। সেগুলো হলো — ত্রিপুরা য়াক বাকসা কো-অপারেটিভ ইউনিয়ন লি:, মাটিরাঙ্গা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ও স্বদেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:।

একই অনুষ্ঠানে মাটিরাঙ্গা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর নিজস্ব তহবিল থেকে গৃহ নির্মাণের জন্য আলেয়া বেগমকে ৮০ হাজার টাকা, ক্ষুদ্র ব্যবসার জন্য চামেলী ত্রিপুরাকে ৪০ হাজার টাকা এবং বরত রঞ্জন ত্রিপুরাকে ক্ষুদ্র ব্যবসার জন্য ৩০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।

পরে সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস উদযাপন

মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস উদযাপন

আপডেট : ০৮:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬