চট্টগ্রাম রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

জাতীয় সমবায় দিবসে খাগড়াছড়িতে শ্রেষ্ঠ ১০জন পেল সম্মাননা

  • আল-মামুন
  • আপডেট : ০৭:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৬ বার
২৪

স্টাফ রিপোর্টার:: ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর ২০২৬) সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

পরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ মুজিব উর রহমান খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

এতে বক্তারা বলেন, সমবায় কেবল অর্থনৈতিক কার্যক্রম নয়, এটি সম্মিলিত উদ্যোগে স্বাবলম্বী হওয়ার একটি শক্তিশালী মাধ্যম। পারস্পরিক সহযোগিতা, আস্থা ও ঐক্যের ভিত্তিতে সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে হবে।

সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে বড় পুঁজিতে রূপান্তর করে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও স্থানীয় অর্থনীতির উন্নয়ন সম্ভব। তাই স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সমবায় সমিতিগুলোকে আরও শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে জেলার সাতটি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও তিনজন শ্রেষ্ঠ সমবায়ী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ওয়েন চাকমাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সমবায়ী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun