স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াইশত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিট। বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর ২০২৬) সকালে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদ কার্যলয়ে ও উপজেলা পরিষদ হল রুমে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মো: মোশাররক হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দীঘিনালা উপজেলার বিএনপির সাধারন সম্পাদক মো: জয়নাল আবেদীন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও দীঘিনালা উপজেলা বিএনপির সিনিয়ন সহসভাপতি শান্তি প্রিয় চাকমা প্রমূখ। উপকার ভোগিদের মাঝে চাউল তেল,ডাল,চিনি,লবনসহ বিকাশের মাধ্যমে প্রতিটি পরিবারকে ৮ হাজার টাকা করে দেওয়া হয়। এসময় ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি মোশারক হোসেন বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করা আমাদের মুল লক্ষে। তিনি বলেন, “জনগণের পাশে থেকে সেবা করা আমাদের কাজ। মানুষের দুর্দিনে তাদের সহযোগিতায় এগিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। প্রয়োজনের সময়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ত্রাণ সহায়তা পেয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, বন্যার কারণে অনেক পরিবার ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষতির মুখে পড়েছে। এ সময়ে ত্রাণ সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা কমাতে সহায়ক হবে।
১৩
স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াইশত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিট।
বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর ২০২৬) সকালে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদ কার্যলয়ে ও উপজেলা পরিষদ হল রুমে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মো: মোশাররক হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দীঘিনালা উপজেলার বিএনপির সাধারন সম্পাদক মো: জয়নাল আবেদীন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও দীঘিনালা উপজেলা বিএনপির সিনিয়ন সহসভাপতি শান্তি প্রিয় চাকমা প্রমূখ। উপকার ভোগিদের মাঝে চাউল তেল,ডাল,চিনি,লবনসহ বিকাশের মাধ্যমে প্রতিটি পরিবারকে ৮ হাজার টাকা করে দেওয়া হয়।
এসময় ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি মোশারক হোসেন বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করা আমাদের মুল লক্ষে। তিনি বলেন, “জনগণের পাশে থেকে সেবা করা আমাদের কাজ। মানুষের দুর্দিনে তাদের সহযোগিতায় এগিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য।
প্রয়োজনের সময়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ত্রাণ সহায়তা পেয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, বন্যার কারণে অনেক পরিবার ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষতির মুখে পড়েছে। এ সময়ে ত্রাণ সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা কমাতে সহায়ক হবে।