আপডেট :
০৯:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৯
বার
সরকার শহিদ সেনাসদস্যদের পরিবারের পাশে আছে
ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ । স্টাফ রিপোর্টার:: চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনকালে সংঘটিত দুর্ঘটনায় শহিদ দুই সেনাসদস্যের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে আজ সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি এবং তাঁর সহধর্মিনী ডা: জুবাইদা রহমান। এ সময় তিনি শহিদদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন, তাঁদের সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। ১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, "দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁরা দেশের জন্য শহিদ হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।" শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, "এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। সরকার ও সেনাবাহিনী সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি শহিদ সেনাসদস্যদের পরিবারের দেখভালেও সরকার তার দায়িত্ব পালন করবে।" এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১০
ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ।
স্টাফ রিপোর্টার:: চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনকালে সংঘটিত দুর্ঘটনায় শহিদ দুই সেনাসদস্যের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে আজ সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি এবং তাঁর সহধর্মিনী ডা: জুবাইদা রহমান।
এ সময় তিনি শহিদদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন, তাঁদের সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। ১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, “দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁরা দেশের জন্য শহিদ হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব।
সরকার ও সেনাবাহিনী সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি শহিদ সেনাসদস্যদের পরিবারের দেখভালেও সরকার তার দায়িত্ব পালন করবে।” এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।