আপডেট :
১০:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
১১
বার
সর্বত্র নারীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নীতি চাকমা
প্রেস বিজ্ঞপ্তি:: পাহাড়ে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইয়ের আপোষহীন নরাী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম সহ সারাদেশে নারী ও শিশুরা অনিরাপদ, উদ্বেগ, উৎকন্ঠা মধ্যে দিয় দৈনন্দিন জীবন যাপন করছে। দেশের প্রতিনিয়ত নারীর ওপর সহিংসতা এবং কোথাও না কোথাও খুন, ধর্ষণ, হত্যা, অপহরণ ঘটনা ঘটছে। কাজেই এসব বন্ধ এবং রোধ করতে হলে সকলকে ঐকবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময় তিনি, ক্ষেত-খামার, হাটবাজার,শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল থেকে শুরু করে রাস্তাঘাট কিংবা নদীঘাট-সর্বত্র নারীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০:৩০ টায় খাগড়াছড়ির দীঘিনালায় বাবুছড়া মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে বক্তব্য প্রদানের সময় তিনি এসব কথা বলেন। হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বর্তমান পরিস্থিতি আলোকে গতকাল সংগঠনের বিশেষ সম্মেলনের গৃহীত ৭ দফা রাজনৈতিক প্রস্তাবনা সমাবেশে সমাবেত সকলের সামনে পড়ে শোনান। এসময় উপস্থিত ১৫শ’র অধিক নারী, শিক্ষার্থী ও জনতা হাত উঁচিযে তা সমর্থন জানান। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা হচ্ছে রাজনৈতিক সমস্যা। রাজনৈতিকভাবে এ সমস্যার সমাধান করতে হবে। “সন্ত্রাস” ও “বিচ্ছিন্নতাবাদ দমন”, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ” ইত্যাদি পরিভাষা ব্যবহার হচ্ছে প্রকৃত সমস্যা আড়াল করার লক্ষ্যে গণবিরোধী স্বৈরশাসকের চিরচেনা কৌশল। তাতে সমস্যা জটিল থেকে জটিলতর হবে । তিনি বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে লড়াই সংগ্রাম সংগঠিত করছে এবং এ লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিসত্তাসমূহের রাজনৈতিক অধিকার অর্জিত হলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বাস্তব শর্ত তৈরি হবে মন্তব্য করেন। বক্তারা আরো বলেন, পাহাড়ি জনগণ অধিকারের জন্য লড়াই করছে, আত্মবলিদান দিয়েছেন। সুতরাং ভয় দেখিয়ে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। "পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণপ্রতিরোধ গড়ে তুলুন" এই আহ্বানে এবং "ক্ষেত-খামার,হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল থেকে শুরু করে রাস্তাঘাট কিংবা নদীঘাট-সর্বত্র নারীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে" অনুষ্ঠিত নারী সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিতা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, লেমপোস্টের গণমুক্তির গানের দলের সম্পাদক মণ্ডলীর সদস্য ফারহানা হক সামা। এ সময় পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, রেড ফিমনস্ট ব্লত-এর সদস্য নওসিন ফ্লোরা, ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা, ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি সমর চাকমা। এসময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য অনুপম চাকমা, জনপ্রতিনিধি প্রতিভা চাকমা, শান্ত চাকমা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে প্রতিবাদী গানের নৃত্য পরিবেশন করা হয়। এরপর একটি র্যালি বের করা হয়। বিভিন্ন প্রতিবাদী শ্লোগানে র্যালিটি বাবুছড়া প্রধান সড়কের নুয়ো পাড়ায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়। হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য এন্টি চাকমা প্রেরিত এক বার্তায় এ তথ্য জানান।
১৫
প্রেস বিজ্ঞপ্তি:: পাহাড়ে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইয়ের আপোষহীন নরাী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম সহ সারাদেশে নারী ও শিশুরা অনিরাপদ, উদ্বেগ, উৎকন্ঠা মধ্যে দিয় দৈনন্দিন জীবন যাপন করছে। দেশের প্রতিনিয়ত নারীর ওপর সহিংসতা এবং কোথাও না কোথাও খুন, ধর্ষণ, হত্যা, অপহরণ ঘটনা ঘটছে। কাজেই এসব বন্ধ এবং রোধ করতে হলে সকলকে ঐকবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় তিনি, ক্ষেত-খামার, হাটবাজার,শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল থেকে শুরু করে রাস্তাঘাট কিংবা নদীঘাট-সর্বত্র নারীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০:৩০ টায় খাগড়াছড়ির দীঘিনালায় বাবুছড়া মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে বক্তব্য প্রদানের সময় তিনি এসব কথা বলেন।
হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বর্তমান পরিস্থিতি আলোকে গতকাল সংগঠনের বিশেষ সম্মেলনের গৃহীত ৭ দফা রাজনৈতিক প্রস্তাবনা সমাবেশে সমাবেত সকলের সামনে পড়ে শোনান। এসময় উপস্থিত ১৫শ’র অধিক নারী, শিক্ষার্থী ও জনতা হাত উঁচিযে তা সমর্থন জানান।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা হচ্ছে রাজনৈতিক সমস্যা। রাজনৈতিকভাবে এ সমস্যার সমাধান করতে হবে। “সন্ত্রাস” ও “বিচ্ছিন্নতাবাদ দমন”, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ” ইত্যাদি পরিভাষা ব্যবহার হচ্ছে প্রকৃত সমস্যা আড়াল করার লক্ষ্যে গণবিরোধী স্বৈরশাসকের চিরচেনা কৌশল। তাতে সমস্যা জটিল থেকে জটিলতর হবে ।
তিনি বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে লড়াই সংগ্রাম সংগঠিত করছে এবং এ লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিসত্তাসমূহের রাজনৈতিক অধিকার অর্জিত হলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বাস্তব শর্ত তৈরি হবে মন্তব্য করেন। বক্তারা আরো বলেন, পাহাড়ি জনগণ অধিকারের জন্য লড়াই করছে, আত্মবলিদান দিয়েছেন। সুতরাং ভয় দেখিয়ে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
“পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণপ্রতিরোধ গড়ে তুলুন” এই আহ্বানে এবং “ক্ষেত-খামার,হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল থেকে শুরু করে রাস্তাঘাট কিংবা নদীঘাট-সর্বত্র নারীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে” অনুষ্ঠিত নারী সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিতা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, লেমপোস্টের গণমুক্তির গানের দলের সম্পাদক মণ্ডলীর সদস্য ফারহানা হক সামা।
এ সময় পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, রেড ফিমনস্ট ব্লত-এর সদস্য নওসিন ফ্লোরা, ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা, ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি সমর চাকমা। এসময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য অনুপম চাকমা, জনপ্রতিনিধি প্রতিভা চাকমা, শান্ত চাকমা বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে প্রতিবাদী গানের নৃত্য পরিবেশন করা হয়। এরপর একটি র্যালি বের করা হয়। বিভিন্ন প্রতিবাদী শ্লোগানে র্যালিটি বাবুছড়া প্রধান সড়কের নুয়ো পাড়ায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়। হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য এন্টি চাকমা প্রেরিত এক বার্তায় এ তথ্য জানান।