চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পার্বত্য চট্টগ্রামে অনিরাপত্তায় ভুগছে নারী ও শিশুরা

  • প্রতিবেদক
  • আপডেট : ০৭:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার
৩৩

প্রেস বিজ্ঞপ্তি:: পার্বত্য চট্টগ্রামে নারী ও শিশুরা অনিরাপত্তায় ভুগছে এবং পাহাড়ি নারী ও শিশুরা অব্যাহত চরম অন্যায়-অত্যাচার, নির্যাতন নিপীড়নে সবচে বেশি নিগ্রহের শিকার বলে মন্তব্য করেছেন হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দরা।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯ টায় দীঘিনালা উপজেলা বাবুছড়ায় বিশেষ নারী সম্মেলনে নেতৃবৃন্দরা এসব কথা বলেন তারা। বক্তারা তাদের বক্তব্যে আরো বলেন, পাহাড়ি জনগণের অধিকার, মা-বোনের সম্ভ্রম রক্ষার্থে যারা প্রকৃতভাবে লড়াই করছে তাদেরকে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে দমন করার চেষ্টা চালাচ্ছে। তাই, জাতিগত নিপীড়নের কবল থেকে সম্মান, আত্ম-মর্যাদাসহ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারী সমাজকে সংগঠিত হয়ে সংগ্রাম জোরদার করতে হবে।

বক্তারা পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের লক্ষ্যে কাল বিলম্ব না ইউপিডিএফ-এর সাথে আনুষ্ঠানিক সংলাপের সরকারি উদ্যোগ গ্রহণ করা-সহ ৭ দফা রাজনৈতিক প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।

সম্মেলনে হিল উইমেন্স সভাপতি নীতি চাকমা বক্তব্যে বলেন, অতি সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ে বিএনপি সরকারের গঠিত তিনটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির প্রতি তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ জানিয়ে পাহাড়ে চলমান দমন-পীড়নের চিত্রসহ ৭ দফা রাজনৈতিক প্রস্তাবনা উত্থাপন করেন।

হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিতা চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পার্বত্য নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য অনুপম চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য জেসি চাকমা প্রমুখ।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

সরকার শহিদ সেনাসদস্যদের পরিবারের পাশে আছে

পার্বত্য চট্টগ্রামে অনিরাপত্তায় ভুগছে নারী ও শিশুরা

আপডেট : ০৭:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬