আপডেট :
১০:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৪
বার
দেশে ফিরলেন মির্জা আব্বাস
ডেস্ক রিপোর্ট:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বুধবার (০২ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। পরে অবস্থার অবনতি হলে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন বলে জানিয়েছেন দলীয় সূত্র। মেডিকেল বোর্ডের পরামর্শে পরবর্তী চিকিৎসা ও বিশ্রাম অব্যাহত রাখবেন বলে জানা গেছে।
১৭
ডেস্ক রিপোর্ট::বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বুধবার (০২ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়।
পরে অবস্থার অবনতি হলে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন বলে জানিয়েছেন দলীয় সূত্র। মেডিকেল বোর্ডের পরামর্শে পরবর্তী চিকিৎসা ও বিশ্রাম অব্যাহত রাখবেন বলে জানা গেছে।