চট্টগ্রাম রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে

  • প্রতিবেদক
  • আপডেট : ০৩:০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৯ বার
২৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসে অভিযোগ

আল-মামুন:: পার্বত্য চট্টগ্রামে যুগের পর যুগ আদিবাসীর অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। জাতিগত অধিকার,ভূমি অধিকারসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পাহাড়ি নেতারা।

রবিবার (০৯ আগস্ট ২০২৬) সকালে জেলা শহরের মারমা উন্নয়ন সংসদে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করে সংগঠনটি।

এর আগে লারমা স্কয়ার চত্বরের খোলা মঞ্চে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে র‌্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক আদিবাসী দিস উদযাপন কমিটির উদ্যোগে চেঙ্গী স্কয়ার থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের মারমা উন্নয়ন সংসদে গিয়ে শেষ হয়। প্রধান সড়ক ঘুরে এতে আদিবাসী সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা গান ও নৃত্যের মধ্য দিয়ে নিজস্ব সংস্কৃতি ও অধিকারের দাবি ফুটিয়ে তোলেন। পরে সমাবেশে মিলিত হয় বক্তারা।

পরে মারমা উন্নয়ন সংসদে আয়োজিত সমাবেশে বক্তারা,“পাহাড় ও সমতলে বসবাসকারী জাতি গোষ্ঠীকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির” দাবি জানান। পার্বত্য চুক্তি করে জুম্ম জনগণের সাথে প্রতারণা করছে। চুক্তির বাস্তবায়নের স্থলে বাকিরা ফাঁয়দা লুটছে বলে অভিযোগ করেন। অবিলম্বে পার্বত্য চুক্তির বাস্তবায়ন ,ভূমি অধিকার নিশ্চিত করা, পাহাড়ি নারী ও শিশুর অধিকার বাস্তবায়ন,পার্বত্য জেলা পরিষদগুলোতে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবি জানানো হয়।

বক্তারা আরো বলেন, পাহাড়কে মেধাশুন্য জাতি তৈরির জন্য টাকার বিনিময়ে নিয়োগ নতুন ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন তারা। আগামী ছয় মাসের মধ্যে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে জুম্মগণ আর বসে থাকবেনা বলে হুশিয়ারী দিয়ে এতে। এ সময় জুম্ম জনগণকে আরো সচেতন হওয়ারও তাগিদ দেন বক্তারা।

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উদযাপন কমিটি’র যুগ্ম আহ্বায়ক অনুষ্ঠানের সভাপতি প্রীতিময় চাকমার সভাপতিত্বে সদস্য সুজন চাকমা ঝিমিট এর সঞ্চালনায়,সদস্য সচিব সুদর্শন চাকমার স্বাগত বক্তব্য রাখেন।

সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনায় আলোচক ছিলেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল সুমন,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, জুম্ম শরনার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল,লেখক ও গবেষক তানিম নওশাদ,বাংলাদেশ জনতার সংসদ সভাপতি মাহফুজুর রহমান শামীম, পানছড়ি উপজেলা পরিষদ এর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রত্মা তঞ্চঙ্গ্যাসহ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে

আপডেট : ০৩:০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬