আপডেট :
০৮:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৩
বার
রামগড়ে বিজিবির রহমতপুর বিওপি উদ্বোধন
মো.মাসুদ রানা,প্রতিনিধি রামগড়:: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী রহমতপুর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে একটি গুরুত্বপূর্ণ বর্ডার আউটপোস্ট (বিওপি) উদ্বোধন করেছেন। রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন এই বিওপিটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী রহমতপুরে অবস্থিত। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকালে এক আনুষ্ঠানিক সফরের মাধ্যমে তিনি এই আধুনিক বিওপিটি উদ্বোধন সম্পন্ন করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭৯৫ সালে রামগড় এলাকায় ৪৪৮ জন সৈনিক নিয়ে তৎকালীন "রামগড় লোকাল ব্যাটালিয়ন" গঠিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, মানবপাচার রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধকল্পে বর্ডার গার্ড বাংলাদেশ সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় করার লক্ষ্যে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নবনির্মিত "রহমতপুর" বিওপি উদ্বোধন করা হয়েছে। এ সময় রিজিয়ন কমান্ডার, চট্টগ্রাম ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (অপারশেন ও প্রশিক্ষণ), গুইমারা সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির সদস্যদের সর্বদা সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি'র মহাপরিচালক বলেন, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে বিজিবি সদস্যরা আরও উৎসাহের সাথে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। বিশেষ করে ফটিকছড়ির দুর্ঘম সীমান্তে মাদক পাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে রহমতপুর বিওপি অগ্রণী ভূমিকা পালন করবে। বিজিবি জানায়, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রহমতপুর বিওপি উদ্বোধনের ফলে উক্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ করা রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) জন্য আরও সহজ হবে। একই সাথে অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধেও এই বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সার্বিকভাবে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ত্বরান্বিত হবে।
১৫
মো.মাসুদ রানা,প্রতিনিধি রামগড়:: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী রহমতপুর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে একটি গুরুত্বপূর্ণ বর্ডার আউটপোস্ট (বিওপি) উদ্বোধন করেছেন। রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন এই বিওপিটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী রহমতপুরে অবস্থিত।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকালে এক আনুষ্ঠানিক সফরের মাধ্যমে তিনি এই আধুনিক বিওপিটি উদ্বোধন সম্পন্ন করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭৯৫ সালে রামগড় এলাকায় ৪৪৮ জন সৈনিক নিয়ে তৎকালীন “রামগড় লোকাল ব্যাটালিয়ন” গঠিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে।
সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, মানবপাচার রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধকল্পে বর্ডার গার্ড বাংলাদেশ সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় করার লক্ষ্যে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নবনির্মিত “রহমতপুর” বিওপি উদ্বোধন করা হয়েছে।
এ সময় রিজিয়ন কমান্ডার, চট্টগ্রাম ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (অপারশেন ও প্রশিক্ষণ), গুইমারা সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির সদস্যদের সর্বদা সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি’র মহাপরিচালক বলেন, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে বিজিবি সদস্যরা আরও উৎসাহের সাথে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। বিশেষ করে ফটিকছড়ির দুর্ঘম সীমান্তে মাদক পাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে রহমতপুর বিওপি অগ্রণী ভূমিকা পালন করবে।
বিজিবি জানায়, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রহমতপুর বিওপি উদ্বোধনের ফলে উক্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ করা রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) জন্য আরও সহজ হবে। একই সাথে অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধেও এই বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সার্বিকভাবে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ত্বরান্বিত হবে।