Mahamud Future IT

অরিজিনাল লাইসেন্স ছাড়া প্লাগিন ব্যাবহার করার কারণে আপনার ডোমেইন এবং আইপি ট্রেস করা হলো। কপিরাইট মামলার জন্য তৈরি থাকুন।

অথবা বৈধ লাইসেন্স কিনুন মাত্র ১০০০ টাকায়।

Visit: www.mahamudfutureit.com
Call: 01533162670
চট্টগ্রাম রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে সহযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ এনসিপির

  • প্রতিবেদক
  • আপডেট : ০৪:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৯৯ বার

জুলাই গণঅভ্যুত্থান দিবস।

স্টাফ রিপোর্টার:: জুলাই গণঅভ্যুত্থান দিবসে “জুলাই শহীদদের স্মরণে শোক র‌্যালী ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটি। বুধবার (৫ আগস্ট ২০২৬)দুপুর ১২টার দিকে এনসিপি’র খাগড়াছড়ির মহাজনপাড়াস্থ কার্যালয় থেকে শোক র‌্যালী নিয়ে সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে শোক র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রদ্ধা নিবেদন করে জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে এসসিপির নেতাকর্মীরা। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ি জেলার আহ্বায়ক মোঃ নুর আলম।

তিনি এতে শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, দেশের এই পরিবর্তনে যারা নিজেদের বুকের তাঁজা রক্ত দিতেও ভাবেনী তাদের যথাযথ সম্মান,নিহতের পরিবারকে ক্ষতিপুরণ, তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

তারা যদি দেশ প্রেমের এই দৃস্টান্ত স্থাপন না করলে এখনো দেশ দূশাসনের কবলে থাকতো এবং দেশবাসী ফ্যাসিষ্ট সরকারের অত্যাচারের অগ্নিকুণ্ডে সময় পার করতো বলে মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টি খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক-চাইথোয়াই মারমা,সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো: ইসমাইল হোসেন মিঠু,নারী শক্তি কেন্দ্রীয় সংগঠক আকলিমা আক্তার,জাতীয় যুব শক্তি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ হারিচুর রহমান রনি, যুব শক্তি জেলা আহবায়ক, সোহেল ত্রিপুরা (নিরব), উপজেলা যুবশক্তি আহবায়ক, বেলাল হোসেন রাহাতসহ অসংখ্য নেতাকর্মীরা এতে অংশ নেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

তিন শক্তির সমীকরণে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন পরীক্ষা