চট্টগ্রাম বুধবার, ১২ অগাস্ট ২০২৬

মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

  • প্রতিবেদক
  • আপডেট : ০৮:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৭১ বার
৭৭

প্রতিনিধি মহালছড়ি:: ‘জুলাই চেতনায় গড়বো দেশ – সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী।

সভায় সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি জোনের জোন প্রতিনিধি ক্যাপ্টেন তাহমিদ সামিন(জেডএসও), মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহ্লাপ্রু চৌধুরী, জুলাই যোদ্ধা মোঃ আব্দুল কাদের সিয়াম, মোঃ কামাল উদ্দিন, মোঃ সাজ্জাদ হোসেন শেকু ও মোঃ রুবেল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।জুলাই যোদ্ধারা একে একে তাদের বক্তব্যের মাধ্যমে সেই স্মৃতি তুলে ধরেন। আলোচনা সভায় বক্তারা, জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, স্বাধীনতা, দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

তারা দেশ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী হিসেবে বিভিন্ন লেখকের বই উপহার দেওয়া হয়। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগ স্মরণ করা হয় এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

আপডেট : ০৮:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬