চট্টগ্রাম সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ওয়াদুদ ভুঁইয়ার উদ্যোগে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রতিবেদক
  • আপডেট : ০৮:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১৭ বার
২০

প্রতিনিধি রামগড়:: খাগড়াছড়ির রামগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ যখন চরমে, তখন তাদের পাশে দাঁড়িয়েছে রামগড় বিএনপি। ক্ষতিগ্রস্ত একশটি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগে অংশ নিয়েছে কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট, মাল্টিসার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই) এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

রবিবার ২ আগস্ট সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগ এবং উপজেলা ও পৌর বিএনপির সার্বিক সহযোগিতায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম বাস্তবায়িত হয়।

বিতরণে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভুঁইয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়া , পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শেফায়েত উল্ল্যাহ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। দলীয় কর্মসূচির বাইরে মানবিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বেনজীরের জামিন বাতিলে আইনজীবী নিয়োগ হয়েছে

ওয়াদুদ ভুঁইয়ার উদ্যোগে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট : ০৮:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬