চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

অবৈধভাবে পাহাড় কাটায় এক ব্যক্তিকে জরিমানা

  • প্রতিবেদক
  • আপডেট : ০৮:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২৪ বার
৩১

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি পৌরসভার উত্তর সবুজবাগ এলাকার রসুলপুরে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন অভিযান পরিচালনাকালে এ জরিমানা করেন। পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জেলা প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেলে অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো. শাহজাহানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে পাহাড় ও টিলা কেটে মাটি নেয়ার ফলে পরিবেশ, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বর্ষা মৌসুমে এ ধরনের কর্মকাণ্ড পাহাড় ধসের ঝুঁকি বাড়িয়ে জননিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করে। এ সময় প্রশাসনের পক্ষ থেকে, পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে জানান।

একই সাথে অবৈধভাবে পাহাড় বা টিলা কেটে মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানান। সে সঙ্গে পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়াসহ এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানান।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অবৈধভাবে পাহাড় কাটায় এক ব্যক্তিকে জরিমানা

আপডেট : ০৮:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬