চট্টগ্রাম রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

দীঘিনালায় বন্যার্ত মানুষের পাশে রেড ক্রিসেন্ট

  • প্রতিবেদক
  • আপডেট : ০৮:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৭৫ বার
৮৫

স্টাফ রিপোর্টার:: টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র খাগড়াছড়ি ইউনিট।

শনিবার (১১ জুলাই ২০২৬) উপজেলার ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৬০টি বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন বলেন, সদর দপ্তরের নির্দেশনায় আজ দীঘিনালার ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৬০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

পর্যায়ক্রমে খাগড়াছড়ি সদর ও মহালছড়ি উপজেলাসহ মোট ৩০০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে। শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও বিভিন্ন স্যানিটেশন সামগ্রী বন্যাকবলিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আব্দুল মজিদ বলেন, দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই রেডক্রিসেন্টের মানবিক দায়িত্ব। বন্যাসহ সকল প্রকার দুর্যোগে খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিট মানুষের পাশে রয়েছে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

আলোচিত

দীঘিনালায় বন্যার্ত মানুষের পাশে রেড ক্রিসেন্ট

আপডেট : ০৮:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬