চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

সড়ক ধসে বিচ্ছিন্ন বাঘাইছড়ি

  • প্রতিবেদক
  • আপডেট : ১০:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৬৯ বার
৫৭

ডেস্ক রিপোর্ট:: টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় সড়কের একটি অংশ ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল বুধবার মধ্যরাতে সড়কটি ধসে গেলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।

স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় পাহাড়ি ঢলে সড়কের বড় একটি অংশ ধসে পড়ে। এতে বাঘাইছড়ির প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সড়ক বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। জরুরি চিকিৎসাসেবা নিতে গিয়েও বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দা মো. আবুল কাশেম বললেন, সকালে খাগড়াছড়ি যাওয়ার জন্য বের হয়ে দেখি রাস্তা ভেঙে গেছে। কোনো যানবাহন চলাচল করতে পারছে না। আমাদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

ভুক্তভোগী বিমল চাকমা জানালেন, আমার বাবা খাগড়াছড়ি হাসপাতালে মারা যায়। হাসপাতাল থেকে বাঘাইছড়ি আনার পথে আমাদের এখানে নেমে যেতে হয়েছে। রাস্তা বন্ধ থাকায় বাসা পর্যন্ত অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারছি না।

স্থানীয় বাইক চালক মো. হুমায়ুন বললেন, গত বছরে একই জায়গায় রাস্তাটি ভেঙে গেলে সড়ক ও জনপদ বিভাগ দায়সারা কাজ করেছে। তাই এই কাজের ফলে এবারও রাস্তাটি ভেঙে গেছে। যার ফলে বাঘাইছড়ির হাজারো মানুষ এই দুর্ভোগ্য পোহাতে হচ্ছে।

এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী প্রিয়দর্শী চাকমাড় ভাষ্য, বৃষ্টির কারণে বিভিন্ন যায়গায় পানি ওঠায় স্পটে যেতে পারিনি। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। সেফ্টি গ্রেড ওয়াল দেওয়া হলে স্থায়ী একটা সমাধান হতে পারে।

সূত্র: আগামীর সময়।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

সড়ক ধসে বিচ্ছিন্ন বাঘাইছড়ি

আপডেট : ১০:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬