চট্টগ্রাম সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

রাঙামাটিতে নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রতিবেদক
  • আপডেট : ০৭:৩০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৮২ বার
৫৭

স্টাফ রিপোর্টার,রাঙামাটি:: প্রাকৃতিক দুর্যোগ ও টানা বর্ষণের মধ্যে রাঙামাটিতে নদীর স্রোতে ভেসে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের তথ্যমতে, রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বাসিন্দা দলমনি চাকমা (পিতা: অলা চাকমা) গত ৭ জুলাই ২০২৬ নদী পারাপারের সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) জানান, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ নিখোঁজ দলমনি চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে।

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও নদ-নদীর পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় ঝুঁকি বেড়েছে। প্রশাসন জনগণকে অপ্রয়োজনে নদী পারাপার না করার পাশাপাশি দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

রাঙামাটিতে নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ০৭:৩০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬