নিম্নাঞ্চলে পানি ঢুকছে বন্যার আশস্কা।
স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালা -লংগদু সড়কে মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং স্টীল ব্রীজসহ সড়ক ডুবে যাওয়ার কারনে দীঘিনালা -লংগদু সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃষ্টি অব্যহত থাকলে যে কোন সময় বন্যার আশস্কা। অতি ভারী বৃষ্টির কারণে দীঘিনালায় কোথাও পাহাড় ধস হয় নাই।
মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনা চাকমা বলেন, দীঘিনালা উপজেলায় সবচেয়ে বেশি বন্যায় কবলিত হয়। টানা বারি বর্ষণের ফলে নিম্নাঞ্চলগুলো পানি ঢুকতে শুরু করছে যে কোন সময় বন্যা দেখা দিতে পারে। তবে আশ্রয় গুলো প্রস্তুত রাখা হয়েছে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা উপজেলায় দূর্যোগ টিম গঠন করা হয়েছে। জনপ্রতিনিধিদের নির্দেশ দেয়া হয়েছে স্ব স্ব এলাকার আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার জন্য। মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের টিম, রেড ক্রিসেন্ট সদস্য কাজ করতে প্রস্তুত রাখা হয়েছে।
প্রতিবেদক 
















