সব
facebook raytahost.com
অবৈধ করাতকলে ২লক্ষ টাকা জরিমানা | Protidiner Khagrachari

অবৈধ করাতকলে ২লক্ষ টাকা জরিমানা

অবৈধ করাতকলে ২লক্ষ টাকা জরিমানা

মো: সোহেল রানা,স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি দীঘিনালা পাহাড় কেটে মাটি ভরাট করে অবৈধ করাত কল স্থাপনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা করা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৯ অক্টোবর ২০২৪) সাড়ে ৩ টার দিকে দীঘিনালার মেরুং ইউনিয়নের ১নং মেরুং ইউনিয়নের বড় মেরুং স্টীল ব্রীজ সংলগ্ন এলাকায় দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট লুৎফুন নাহার শারমিন এর নের্তৃত্বে একদল পুলিশের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পাহাড় কেটে মাঠি ভরাট,লাইসেন্স বিহীন অবৈধ করাত কল (স’মিল) স্থাপন করায় ঐ এলাকার বাসিন্দা মোঃ নজরুল ইসলামকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক দুই লক্ষ টাকা জরিমানা করে।

দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট লুৎফুন নাহার শারমিন জানান,পাহাড় কেটে অবৈধ করাত কল (স’মিল) স্থাপনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক ২ লক্ষ টাকা জরিমানা করেন সংশ্লিষ্ট ব্যক্তিকে। পরে অবৈধ ভাবে চালু করলে স্থাপনাসহ করাত কল(স মিল) ভেঁঙ্গে দেয়া হবে বলে সর্তক করা হয়।

আপনার মতামত লিখুন :

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com