চট্টগ্রাম শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর

  • প্রতিবেদক
  • আপডেট : ১০:৫৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১৮ বার
২৩

প্রতিনিধি খাগড়াছড়ি:: খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচারের দোকান, কাঠের গোডাউন ও বসতঘরসহ অন্তত ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর পড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়-ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকা।

শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাত ২টা ৫০ মিনিটের দিকে খাগড়াছড়ি সেনানিবাসের ৪ নম্বর গেটসংলগ্ন কলাবাগান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্যের বাসভবনসংলগ্ন এলাকায় মো. গিয়াস উদ্দিনের ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ফার্নিচারের দোকান, কাঠের গোডাউন ও আবাসিক বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে যায়।

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৪টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মো. রাজ্জাক, মো. নজরুল, মো. গিয়াস উদ্দিন, মো. রফিক ও মো. জয়নাল। তাঁদের ফার্নিচারের দোকান, কাঠের গোডাউন, কারখানা ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক লাইনের অব্যবস্থাপনা কিংবা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

আলোচিত