চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক

৭

স্টাফ রিপোর্টার:: দীর্ঘ বিরতির পর খাগড়াছড়ি দীঘিনালা সীমান্তে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনানুষ্ঠানিক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে হত্যা, অবৈধ অনুপ্রবেশ, কাঁটাতারের বেড়া ও সীমান্তের ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ির বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। উত্তর লক্কাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৭৮-এর কাছাকাছি দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, এসপিপি। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৫৪ ও ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী পিয়ুশ কুমার। এ সময় উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কোম্পানি কমান্ডার ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত এলাকার নিরাপত্তা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিজিবির পক্ষ থেকে সীমান্তে যেকোনো ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তুলে ধরা হয়। সীমান্ত অতিক্রম করে কোনো দেশের নাগরিক অন্য দেশে প্রবেশ করলে তাকে আটক করে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাতের আঁধারে দুর্গম সীমান্ত এলাকার সুযোগ নিয়ে জোরপূর্বক বাংলাদেশে লোক পাঠানোর বিষয়েও সতর্ক করা হয়।

এ ছাড়া আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের রাস্তা বা স্থাপনা নির্মাণ না করার বিষয়টি উত্থাপন করে বিজিবি। এ ধরনের নির্মাণকাজ প্রচলিত সীমান্ত বিধিবিধানের পরিপন্থী বলে জানানো হয়। জবাবে বিএসএফ কমান্ড্যান্ট ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়া এবং নির্মিত রাস্তা ব্যবহার না করার বিষয়ে আশ্বস্ত করেন।

বৈঠকে বাবুছড়া ব্যাটালিয়নের সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই প্রায় এক বর্গকিলোমিটার অপদখলীয় ভূমি পুনরুদ্ধার করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৭৫-এর ৫-এস অংশ উন্মুক্ত করা হয়েছে এবং আগে দখলে থাকা বেশ কিছু ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিজিবির দৃঢ় অবস্থানের পরিপ্রেক্ষিতে বিএসএফের নির্মিত কাঁটাতারের বেড়ার একটি অংশ অপসারণ করা হয়েছে। অবশিষ্ট অংশ অপসারণের বিষয়ে বিএসএফ কমান্ড্যান্ট জানান, বর্ষা মৌসুমে শ্রমিক সংকটের কারণে কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে চলমান শুষ্ক মৌসুমে দ্রুত অবশিষ্ট অংশ অপসারণের আশ্বাস দেন তিনি।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun