স্টাফ রিপোর্টার:: ইসলামিক এডুকেশন সোসাইটির(আইইএস) কর্তৃক দেশব্যাপি কিন্ডারগার্টেন, প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদরাসার ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে জাতীয় মেধা বৃত্তি পরীক্ষার অংশ হিসেবে খাগড়াছড়ির মানিকছড়ি
উপজেলার ১৮টি কিন্ডারগার্টেন, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা-২৬।
৩১ অক্টোবর শনিবার সকাল ১০টা-১২ টা দুই ঘণ্টাব্যাপি দেশব্যাপি অভিন্ন প্রশ্নপত্রে আইইএস মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার ১৮টি কিন্ডারগার্টেন, সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার ৪শত ১৩ জন শিক্ষার্থীর স্বস্তঃফুর্ত অংশগ্রহণে ” গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয় জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা-২৬।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন আইইএস জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির খাগড়াছড়ি জেলা কো-অর্ডিনেটর ও মাটিরাংগা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মো. আবুল হোসেন।
এ সময় কেন্দ্র সচিব মুহাম্মদ মমতাজ উদ্দিন,হল সুপার বশির আহমেদ, গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের পরিচালক মো. লুৎফর রহমান, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক, গাড়ীটানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ন কবির, লেকভিউ কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. আবদুস সামাদ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল মান্নান ও যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান মো. ইয়াছিন আরাফাতসহ রেড ক্রিসেন্ট সদস্যারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক 











