সব
facebook raytahost.com
অনুপ্রবেশের দায়ে ভারতীয় মা-ছেলে আটক | Protidiner Khagrachari

অনুপ্রবেশের দায়ে ভারতীয় মা-ছেলে আটক

অনুপ্রবেশের দায়ে ভারতীয় মা-ছেলে আটক

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে (মা-ছেলেকে) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি এর রামগড় ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (১১ ডিসেম্বর ২০২৩) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ছোটখেদা নামক এলাকা হতে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল রামগড় থানার অন্তর্গত ছোটখেদা এলাকায় অভিযান পরিচালনা করা হয় সূত্র জানায়।

এসময় ভারত হতে অবৈধ ভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে পুষ্প রাণী দাস (৬০) ও তার ছেলে দিপংকর দাস (৩১)কে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। আটককৃত পুষ্প রাণী দাস ভারতের দক্ষিণ চব্বিশ পরগণার হারউড পয়েন্ট কোটালস্থ ৮নং কালীনগর দাসের দড় গ্রামের রণজিত দাসের স্ত্রী এবং দিপংকর দাস তারই ছেলে।

জানা যায়, পুষ্প রাণী দাসের ছোট ভাই ও চট্টগ্রামের কোতয়ালী থানার বিনদ দাসের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে তারা গত ৮ ডিসেম্বর শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগণা হতে আগরতলা পর্যন্ত ট্রেনযোগে এবং আগরতলা হতে বাসযোগে উদয়পুর আসে, উদয়পুর হতে বাসযোগে সাবরুম হয়ে আজ বাংলাদেশে প্রবেশ করে।

বিজিবি জানিয়েছে, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে দুই ভারতীয় নাগরিকদেরকে দুপুর পোনে দুইটার দিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের পূর্বক রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম ঘটনার সত্যতা নিশ্চত করে জানিয়েছেন, সীমান্তে যে কোন অপতৎরতা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন :

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

সিআইডি প্রধান হলেন রামগড়ের মোসলেহ উদ্দিন আহমদ

সিআইডি প্রধান হলেন রামগড়ের মোসলেহ উদ্দিন আহমদ

রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ

রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ

জ্বালানি তেলের দোকানে উপচে পড়া ভিড়

জ্বালানি তেলের দোকানে উপচে পড়া ভিড়

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com