চট্টগ্রাম শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

দীঘিনালার নতুন স্বাস্থ্য কর্মকর্তা অনুতোষ চাকমা

  • প্রতিবেদক
  • আপডেট : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার

স্টাফ রিপোর্টার:: পানছড়িতে ৮ বছর পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবা ও কোভিড -১৯ মোকাবিলায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) হিসেবে অদ্য পদায়ন পেয়েছেন ডা. অনুতোষ চাকমা। এর আগে তিনি দীর্ঘ প্রায় ৮ বছর পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রাখেন। হাসপাতালকে রোগীবান্ধব ও পরিচ্ছন্ন রাখতে তাঁর বিভিন্ন উদ্যোগ ও তদারকি সংশ্লিষ্টদের মধ্যে প্রশংসিত হয়।

বিশেষ করে কোভিড-১৯ মহামারির সংকটকালীন সময়ে পানছড়ি উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডা. অনুতোষ চাকমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। করোনাকালে চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ের মাধ্যমে তিনি দায়িত্বশীলতার পরিচয় দেন।

দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। দীর্ঘ ৮ বছর পানছড়িতে দায়িত্ব পালনের ফলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে তাঁর একটি আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে।

নতুন কর্মস্থল দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সেখানকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

দীঘিনালার নতুন স্বাস্থ্য কর্মকর্তা অনুতোষ চাকমা

আপডেট : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬