চট্টগ্রাম রবিবার, ০২ অগাস্ট ২০২৬

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে ৩৫ হাজার চারা বিতরণ

  • প্রতিবেদক
  • আপডেট : ০৯:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৭ বার

আল-মামুন:: প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে খাগড়াছড়িতে নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ি সদর জোন (১৮ ইস্ট বেঙ্গল) উদ্যোগে ৩৫ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেছে।

শনিবার (১ লা আগস্ট ২০২৬) খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা এবং হেডম্যান-কারবারিদের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়। খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।

এছাড়া দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা জনসেবামূলক প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থেকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সবুজ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে ৩৫ হাজার চারা বিতরণ

আপডেট : ০৯:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬