চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই ২০২৬

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ

  • প্রতিবেদক
  • আপডেট : ০৯:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৩১ বার
৩৩

স্টাফ রিপোর্টার:: টানা কয়েকদিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির বৃদ্ধির পাওয়ায় এইবার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।রোববার (১২ জুলাই ২০২৬) বিকেলে এমন তথ্য জানান, কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

এর আগে একটানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির লেভেল বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ৫টি ইউনিট গত মঙ্গলবার সন্ধ্যা থেকে একসঙ্গে চালু হয়েছে।

প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির লেভেল গত কয়েকদিন ধরে বাড়ছে, ফলে পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ৫টি ইউনিট থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট এ ৩০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল ৯৭.৭৯ ফুট মিন সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় পানি থাকার কথা ৮৫.৭৬ ফুট মিন সিলেভেল।

দায়িত্বরত প্রকৌশলীরা আরও জানান, হ্রদে পানির স্বল্পতায় বিগত কয়েক মাস ধরে কখনও ১টি বা ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও গত সপ্তাহ থেকে ৫টি ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

প্রসঙ্গত: কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ

আপডেট : ০৯:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬