সব
facebook raytahost.com
খাগড়াছড়িতে দরিদ্র ১শ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ | Protidiner Khagrachari

খাগড়াছড়িতে দরিদ্র ১শ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে দরিদ্র ১শ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

আল-মামুন:: খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)’র উদ্যোগে দরিদ্র ১শ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছে। রবিবার (০৮ মার্চ ২০২৬) এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

খাগড়াছড়ি সেক্টর ও খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর পক্ষ হতে ব্যাটালিয়ন সদরে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম রিজিয়ন সদর এর দপ্তর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহম্মেদ।

খাগড়াছড়ি সদরস্থ স্থানীয় ১’শ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কালে খাগড়াছড়ি বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিনসহ অফিসারা উপস্থিত ছিলেন। এতে জানানো হয়, পার্বত্য এলাকায় শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার অংশ হিসেবে নানা কর্মসূচীর অংশ হিসেবে এই ইফতার সামগ্রী তুলে দেয়া হয় স্থানীয়দের।

উল্লেখ্য, “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই বিশ্বাসকে ধারণ করে উক্ত ইফতার সামগ্রী বিতরণ শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে বিজিবি’র এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে রিজিয়ন কমান্ডার সকলকে আশ্বস্থ করেন।

আপনার মতামত লিখুন :

খাগড়াছড়িতে দরিদ্র ১শ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে দরিদ্র ১শ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত’র পাশে প্রশাসন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত’র পাশে প্রশাসন

পেট্রোল পাম্পে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান

পেট্রোল পাম্পে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান

ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তায় সেনাবাহিনী

ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তায় সেনাবাহিনী

খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com