সব
facebook raytahost.com
যথাযোগ্য মর্যাদায় ২১'শে ফেব্রুয়ারি উদযাপন | Protidiner Khagrachari

যথাযোগ্য মর্যাদায় ২১’শে ফেব্রুয়ারি উদযাপন

যথাযোগ্য মর্যাদায় ২১’শে ফেব্রুয়ারি উদযাপন

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় ২১’শে ফেব্রুয়ারি ২০২৬ উদযাপিত হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খাগড়াছড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বীর মুক্তিযোদ্ধা,জেলা প্রশাসক,পুলিশ সুপার, খাগড়াছড়ি জেলা বিএনপি,খাগড়াছড়ি প্রেসক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল।

রাত ১২টা ১ মিনিটের পর প্রথম ভাগে দিবসের সূচনায় খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধা জানান।

এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানান বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকালের প্রথম প্রহরে খাগড়াছড়ি শহীদ মিনারে ছুটে আসে সর্বস্তরের মানুষ। নিজেদের সম্মান জানান ফুল দিয়ে শহীদ মিনারে। একই সাথে নিজ মাতৃভাষাকে সম্মুন্নত রাখতে জীবন বিলিয়ে দেয়া আত্ম ত্যাগীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে।

দিনটিকে স্মরণের সাথে সাথে নানা কর্মসুচী হাতে নেয় প্রশাসন। কবিতা আবৃতি,খেলাধুলা,আলোচনা সভা,বিভিন্ন এতিমখানায় নানা আয়োজন করা হয়। এই দিবসে মাতৃভাষা প্রাণ দিয়ে ধারন নিজেদের তাঁজা রক্ত বিলিয়ে দিয়ে মাতৃভাষা আর্জনের বিষয় তুলে ধরা হয় কর্মসুচীগুলোতে।

আপনার মতামত লিখুন :

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com