সব
facebook raytahost.com
ইতিহাসের শ্রেষ্ঠ একটি নির্বাচন হতে চলেছে | Protidiner Khagrachari

ইতিহাসের শ্রেষ্ঠ একটি নির্বাচন হতে চলেছে

ইতিহাসের শ্রেষ্ঠ একটি নির্বাচন হতে চলেছে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ কমান্ডার এবং উপ-মহাপরিচালক ড. মো: সাইফুর রহমান।

বিটন চৌধুরী,স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ কমান্ডার এবং উপ-মহাপরিচালক ড. মো: সাইফুর রহমান, অতীতে যারা ভোটকেন্দ্রে আসেনি, নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন তাদেরকে নিশ্চিয়তা দিতে চাই। ইতিহাসের শ্রেষ্ঠ একটি নির্বাচন হতে চলেছে।

তারই অংশ হিসেবেই পার্বত্য অঞ্চলের ভোটারদেরকে আশ্বস্ত করতে চাই, ভোটাররা নিশ্চিন্তে, নির্বিঘ্নে ভোটকেন্দ্র আসতে পারবেন। কোন প্রকার অন্যায় সাথে সম্প্রতি করার সুযোগ নেই। নিরাপত্তার চাদরে সকল বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এবারের প্রথমবারেরমত আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সও মাঠে আছে এবং আনসার ব্যাটালিয়ন বাহিনী আলাদা ম্যাজিস্ট্রেট সাথে কাজ করছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদরের চেঙ্গী ব্রীজ এলাকায় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড ও ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. মো: সাইফুর রহমান বলেন, অতীতে যারা ভোটকেন্দ্রে আসেনি, নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন তাদেরকে নিশ্চিয়তা দিতে চাই। এইবাবের আয়োজন হল শ্রেষ্ঠ আয়োজন। ইতিহাসের মাইলফলক হিসেবে নির্বাচনটা প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য এক জন করে সশস্ত্র আনসার সদস্য দায়িত্ব পালন করবে। প্রতেক ভোটকেন্দ্রে এবং একটি কেন্দ্রে অস্ত্র এবং নিরস্ত্র মিলে মোট ১৩ আনসার নারী-পুরুষ সদস্য থাকবে এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে তিন জনের কাছে অস্ত্র থাকবে।

খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান তিন পার্বত্য চট্টগ্রামের নির্বাচনে অংশগ্রহণকারী আনসার ভিডিপি সদস্যদের উদ্যোশে অনলাইনে ব্রিফিং করেন।

এসময় হাজিরা প্যারেড ও ব্রিফিং অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ এর উপ-মহাপরিচালক জিয়াউর রহমান, খাগড়াছড়ি আনসার পরিচালক মোঃ আমমার হোসেন (বিপিএম), খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক রুবাইয়ের রহমান, ৩১ ব্যাটালিনের পরিচালক মুমুন সুলতানা, খাগড়াছড়ি পার্বত্য জেলার আনসার-ভিডিপি জেলা কমান্ডেন আরিফুর রহমান, (পিবিএম) উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি সদর, মহালছড়ি, পানছড়ি, দীঘিনালা ও মাটিরাঙ্গা উপজেলা থেকে প্রায় ১২শ নারী-পুরুষ আনসার ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন বলে জানান।

আপনার মতামত লিখুন :

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com