প্রেস বিজ্ঞপ্তি:: খাগড়াছড়ি জেলা খ্রিস্টান ধর্মলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে ওয়াদুদ ভূইয়া। শুভ বড়দিন উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলার খ্রিস্টান ধর্মলম্বীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বিকেলে খাগড়াছড়ি কলাবাগান বৈঠকে এ সভায় সাবেক এমপি,কেন্দ্রীয় বিএনপির সাবেক এমপি কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া বলেন, সকল সম্প্রদায়ের বসবাসরতদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে বসবাস নিশ্চিত করবে বিএনপি। তাই সকলে মিলে সম্প্রীতির খাগড়াছড়ি গড়তে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট চান তিনি।
মত বিনিময় সভায় শুভ বড়দিন উদযাপন পরিষদের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দরা। এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার,ক্ষণি রঞ্জন ত্রিপুরাসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে, শুভ বড়দিন উদযাপন পরিষদের সভাপতি রণিক ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক যুগেশ্বর ত্রিপুরা,সিনিয়র সদস্য প্রদীপ ত্রিপুরা,বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হেনরি প্রদীপ ত্রিপুরা,বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন খাগড়াছড়ি সদর উপজেলা নেতৃবৃন্দরা এতে অংশ নেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন