সব
facebook raytahost.com
পূজামণ্ডপে সিন্দুকছড়ি জোনের আর্থিক অনুদান | Protidiner Khagrachari

পূজামণ্ডপে সিন্দুকছড়ি জোনের আর্থিক অনুদান

পূজামণ্ডপে সিন্দুকছড়ি জোনের আর্থিক অনুদান

প্রতিনিধি গুইমারা:: দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের পক্ষ থেকে সিন্দুকছড়ি জোনের মাধ্যমে গুইমারা ও মানিকছড়ি উপজেলার পূজামণ্ডপগুলোতে এক লক্ষাধিক টাকার বেশি আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিন্দুকছড়ি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি বিভিন্ন পূজামণ্ডপের উদযাপন কমিটির দায়িত্বশীলদের হাতে এই অনুদান তুলে দেন।

জোন কমান্ডার বলেন, “দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায় নয়, অন্যান্য ধর্মাবলম্বীরাও এ উৎসবে অংশগ্রহণ করে। পূজার পবিত্রতা বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি এবং সাধারণ মানুষসহ সবার সহযোগিতা প্রয়োজন।” তিনি সকলকে মিলেমিশে উৎসব পালনের আহ্বান জানান।

তিনি আরও জানান, পাহাড়সহ সারাদেশে দুর্গাপূজার উৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া পূজার সার্বিক কার্যক্রম তদারকি করতে একটি বিশেষ মনিটরিং টিম কাজ করবে। তিনি ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি জনসাধারণকে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানান।

গুইমারা মন্দির কমিটির সভাপতি নির্মল বণিক সেনাবাহিনীর এই সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে বলেন, “এই উৎসবে সকল ধর্ম-বর্ণের মানুষ অংশগ্রহণ করে থাকে। উৎসব উপলক্ষে মন্দিরগুলোতে সেনাবাহিনীর সহযোগিতা পেয়ে আমরা অত্যন্ত খুশি।”

আপনার মতামত লিখুন :

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com