সব
facebook raytahost.com
অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে দীঘিনালায় জরিমানা | Protidiner Khagrachari

অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে দীঘিনালায় জরিমানা

অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে দীঘিনালায় জরিমানা

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদী থেকে অবৈধভাবে মেশিন দিয়ে বালি উত্তোলনের দায়ে রাজেন্দ্র ত্রিপুরা (৩০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(১৯ আগস্ট ২০২৫) দুপুরে খবর পেয়ে উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিন মিলনপুর (আমবাগান) এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, মাইনী নদী থেকে অবৈধভাবে মেশিন দিয়ে বালি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বালি উত্তোলনের যন্ত্রাংশ ধ্বংস করে দেওয়া হয়।

তিনি আরও জানান, “অবৈধ বালি উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com