চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

গণতান্ত্রিক যুব ফোরামের ৭ম কেন্দ্রীয় কাউন্সিল: ১৫ সদস্যের নতুন কমিটি গঠিত

  • প্রতিবেদক
  • আপডেট : ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১৬ বার
১৯

প্রেস বিজ্ঞপ্তি:: গণতান্ত্রিক যুব ফোরামের ৭ম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে তনুময় চাকমাকে সভাপতি, থুইনুমং মারমাকে সাধারণ সম্পাদক, রুপান্ত চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

কাউন্সিল শেষে আয়োজিত এক সমাবেশ থেকে সাজেকবাসীর আন্দোলন ও দাবির সমর্থনে আগামী ৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) লক্ষীছড়ির হুদুকছড়ি এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশন শুরুর আগে ‘আমরা করব জয়’ সংগীতের মাধ্যমে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বরুণ চাকমার সঞ্চালনায় কাউন্সিল অধিবেশন বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক থুইক্যচিং মারমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সভাপতি সমর চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা।

স্বাগত বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রুপন মারমা। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা।

এতে বক্তারা বলেন, গণতান্ত্রিক যুব ফোরাম শুধু পার্বত্য চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়, সমতলেও আন্দোলন সংগ্রাম জারি রেখেছে। তিনি পার্বত্য চট্টগ্রামে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।

এতে বক্তারা আরো বলেন, সাজেকবাসীর ন্যায্য দাবি মেনে না নিয়ে এ ধরনের হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন করা হচ্ছে। তাই পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত জাতিসত্তাগুলোর প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য চলমান পূর্ণস্বায়ত্তশাসনের লড়াইয়ে সামিল হওয়ার জন্য ছাত্র-যুব সমাজের প্রতি আহ্বান জানান।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা পুরনো কমিটি বিলুপ্ত করে ১৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এতে তনুময় চাকমাকে সভাপতি, থুইনুমং মারমাকে সাধারণ সম্পাদক ও রুপান্ত চাকমা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

পরে তৃতীয় পর্বে নতুন কমিটির সভাপতি তনুময় চাকমার সভাপতিত্বে ৭ম কাউন্সিল অধিবেশন শেষ হয়। কাউন্সিল অধিবেশন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তনুময় চাকমা বক্তব্য প্রদান করেন।

তিনি গত ২২ অক্টোবর সাজেকে শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ, দোকানপাট ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সাজেকবাসীর চলমান অবরোধ ও আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

তিনি অবিলম্বে সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে চলমান সংকট নিরসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ থেকে তিনি সাজেকবাসীর ন্যায্য দাবি ও আন্দোলনের সমর্থনে আগামী ৪ নভেম্বর ২০২৬ চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন এবং উক্ত কর্মসূচি সফল করার আহ্বান জানান।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

গণতান্ত্রিক যুব ফোরামের ৭ম কেন্দ্রীয় কাউন্সিল: ১৫ সদস্যের নতুন কমিটি গঠিত

আপডেট : ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬