চট্টগ্রাম শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আইসিসিবিতে সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট কার বাজার

  • প্রতিবেদক
  • আপডেট : ০১:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৭ বার
১০

স্টাফ রিপোর্টার:: রাজধানীতে টানা বৃষ্টির মধ্যেও থেমে থাকেনি গাড়ি কেনাবেচার আয়োজন। ক্রেতা-বিক্রেতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে জমে উঠেছে সুপার সেল কার বাজার। প্রতি শুক্রবার আয়োজিত এ বাজারের ষষ্ঠ পর্বেও ছিল ব্যাপক মানুষের সমাগম। ক্রেতাদের বাড়তি আগ্রহের কারণে আয়োজনের সময়সীমাও বাড়ানো হয়েছে।

উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ বাজারে একই স্থানে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার সুযোগ পাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। গত পাঁচ সপ্তাহের সাফল্যের ধারাবাহিকতায় ষষ্ঠ সপ্তাহেও গাড়িপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

গতকাল দিনভর বৃষ্টি থাকলেও আইসিসিবির এক্সপো ভিলেজের ভেতরে ছিল ব্যস্ততা। কেউ পছন্দের গাড়ি দেখছিলেন, কেউ বিক্রেতার সঙ্গে দরদাম করছিলেন। আবার কেউ গাড়ি কেনার জন্য ব্যাংকঋণের সুবিধা সম্পর্কে জানতে ব্যস্ত ছিলেন। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা তাঁদের গাড়ি নিয়ে আসেন। ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতিতেও ছিল উল্লেখযোগ্য সাড়া।

সুপার সেল কার বাজারে শুধু গাড়ি নয়, মোটরসাইকেল কেনাবেচারও সুযোগ রয়েছে। ক্রেতারা যেমন পছন্দের বাহন বেছে নিতে পারছেন, তেমনি বিক্রেতারাও দালালের মধ্যস্থতা ছাড়াই নিজেদের ব্যবহৃত গাড়ি বা মোটরসাইকেল বিক্রি করতে পারছেন।

আয়োজকদের ভাষ্য, প্রচলিত পদ্ধতিতে বিভিন্ন শোরুম ঘুরে গাড়ি দেখতে ক্রেতাদের যে সময় ও শ্রম ব্যয় হয়, সুপার সেল কার বাজারে সেই ঝামেলা অনেকটাই কমে এসেছে। এখানে একই ছাদের নিচে বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি দেখার সুযোগ মিলছে। ফলে প্রায় ৫০টি শোরুম ঘুরে গাড়ি দেখার অভিজ্ঞতা এক জায়গায় বসেই পাচ্ছেন ক্রেতারা।

আয়োজকরা আরও জানান, এক্সপো ভিলেজের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বৃষ্টি কিংবা রোদের কারণে গাড়ি দেখা ও কেনাবেচায় কোনো বিঘ্ন ঘটছে না। ক্রেতা-বিক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দালালমুক্তভাবে লেনদেনের সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের “সুপার সেল কার বাজার”-এর ষষ্ঠ পর্ব চলছে, যা বিগত প্রায় দেড় মাস ধরে পরিচালিত হচ্ছে। সকাল থেকে দিনভর মুষলধারে বৃষ্টি হলেও আইসিসিবির এক্সপো ভিলেজে এক ছাদের নিচে চমৎকার পরিবেশ থাকায় বাইরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো নেতিবাচক প্রভাব কার বাজারে পড়েনি। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিপুলসংখ্যক ক্রেতা, দর্শনার্থী ও বিক্রেতা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছেন।’

তিনি আরও জানান, ঢাকায় সন্ধ্যার দিকে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি বাড়ায় আয়োজনের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চলছে সুপার সেল কার বাজার।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun