আপডেট :
০৭:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৪১
বার
মহালছড়িতে গাঁজাসহ গ্রেপ্তার এক
প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ মোঃ শুক্কুর আলী নামের এক মাদকাসক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার(১৩ সেপ্টেম্বর ২০২৬) মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এসআই (নিঃ) মাসুম আলম, এসআই (নিঃ) প্রদীপ এবং এএসআই (নিঃ) শাহ পরানের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল পরিচালনা করে। সকালরে দিকে মহালছড়ি বাজারস্থ 'লিমা ফটোস্ট্যাট' নামক দোকানের সামনে পরিচালিত হয়। সেখান থেকে টিএন্ডটি পাড়া এলাকার বাসিন্দা মোঃ শুক্কুর আলীকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। মহালছড়ি থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
৪২
প্রতিনিধি মহালছড়ি::খাগড়াছড়ির মহালছড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ মোঃ শুক্কুর আলী নামের এক মাদকাসক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার(১৩ সেপ্টেম্বর ২০২৬) মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এসআই (নিঃ) মাসুম আলম, এসআই (নিঃ) প্রদীপ এবং এএসআই (নিঃ) শাহ পরানের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল পরিচালনা করে।
সকালরে দিকে মহালছড়ি বাজারস্থ ‘লিমা ফটোস্ট্যাট’ নামক দোকানের সামনে পরিচালিত হয়। সেখান থেকে টিএন্ডটি পাড়া এলাকার বাসিন্দা মোঃ শুক্কুর আলীকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। মহালছড়ি থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।