চট্টগ্রাম রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

২৬

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির রামগড়ে অনলাইন জুয়ায় প্রায় ১৫ লাখ টাকা হারিয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ নিলেন মো. সজিব (২৫) নামের এক যুবক। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে রামগড় ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সজিব রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের লামকুপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে। পেশায় তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ১ নম্বর রামগড় ইউনিয়ন পরিষদের সামনে বসে নিজের শরীরে দুধ ঢেলে গোসল করছেন সজিব।

এতে তিনি বলেন, জুয়া খেলতে গিয়ে তার সংসার ও আর্থিক অবস্থা নষ্ট হয়ে গেছে। এ কারণে দুধ দিয়ে গোসল করে সব ধরনের জুয়া ছেড়ে দেওয়ার শপথ নেন তিনি। জুয়ার পেছনে প্রায় ১৫ লাখ টাকা খুইয়ে এখন তিনি নিঃস্ব বলেও ভিডিওতে জানান।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে সজিব অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। জুয়ায় অর্থ খরচ করতে করতে ধীরে ধীরে তার সঞ্চয় ও সম্পদ নষ্ট হয়ে যায়। একপর্যায়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন।

পরে নিজের ভুল বুঝতে পেরে শনিবার দুপুরে প্রকাশ্যে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া থেকে পুরোপুরি সরে আসার প্রতিজ্ঞা করেন। আবদুল মান্নান নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করা সহজ নয়। তিনি যেন নিজের প্রতিজ্ঞায় অটুট থেকে ভালো পথে থাকেন, সেটাই প্রত্যাশা।

রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা বলেন, জুয়ার কারণে ছেলেটি সব হারিয়েছে। ভুল বুঝতে পেরে সে এ পথ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে। এখন যদি সত্যিই সে জুয়া ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেটাই তার, তার পরিবার ও এলাকার জন্য ভালো।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, জুয়া সম্পূর্ণ অবৈধ-সেটি সরাসরি হোক কিংবা অনলাইনে। এ বিষয়ে পুলিশের নিয়মিত অভিযান চলছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক ও জুয়া বিরোধী প্রচার-প্রচারণাও পুলিশের পক্ষ থেকে নিয়মিত চালানো হচ্ছে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

রামগড়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

আপডেট : ০৮:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬