চট্টগ্রাম বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মহালছড়ি জোনের উদ্যোগে ধাত্রীবিদ্যা নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন

  • প্রতিবেদক
  • আপডেট : ০৪:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩৯ বার
৯২

প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যোগে ৩ সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকার মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) মহালছড়ি জোনের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ ,পিএসসি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নিরাপদ মাতৃত্ব, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সময়ে প্রয়োজনীয় সেবা, মা ও নবজাতকের প্রাথমিক পরিচর্যা, সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান,এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে সনদপত্র ও ফার্স্ট এইড সামগ্রী হাতে পেয়ে প্রশিক্ষণার্থীরা মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে পাহাড়ি জনপদে প্রত্যন্ত এলাকায় মা ও নবজাতকের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মহালছড়ি জোনের সামরিক কর্মকর্তা,মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার,নার্স,প্রশিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

আলোচিত